পোস্টগুলি

 যে ফাইল বা ফোল্ডার ডিলিট হয় না কম্পিউটারে কখনো এমন কিছু ফাইল বা ফোল্ডার তৈরি হয়, যেগুলো মুছে ফেলা (ডিলিট) একটু কঠিন হয়ে দাঁড়ায়। ফাইল ডিলিট না হলে সেটি বেশ বিরক্তির কারণও বটে। কিন্তু চাইলেই যেসব ফাইল বা ফোল্ডার ডিলিট হয় না, সেগুলোও ডিলিট করতে পারবেন। এটি করতে অবশ্যই কম্পিউটারের কমান্ড প্রম্পট বিষয়ে আগে থেকে জানতে হবে এবং ফাইল ও ফোল্ডারের ডিরেক্টরি সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। যা করতে হবে উইন্ডোজ ৭ এবং এর পরের সংস্করণের জন্য প্রথমে স্টার্ট মেন্যুতে গিয়ে cmd লিখুন। cmd.exe এলে সেটিতে মাউসের ডান বোতামে (রাইট) ক্লিক করে Run as administrator নির্বাচন করে খুলুন। কমান্ড প্রম্পটের উইন্ডো মিনিমাইজ করে CTRL + ALT + DEL একসঙ্গে চেপে টাস্ক ম্যানেজার চালু করুন। অথবা ডেস্কটপের নিচের টাস্কবারে রাইট ক্লিক করে Start Task Manager নির্বাচন করুন। কম্পিউটারে explorer.exe চালু থাকলে কাঙ্ক্ষিত ফাইল মোছা যায় না, তাই এটি বন্ধ করতে Process ট্যাবে গিয়ে explorer.exe খুঁজে নিয়ে তাতে রাইট ক্লিক করে End Process Tree -তে ক্লিক করুন। একটি বার্তা আসবে, সেটিতে আবার End...